হাবিবুর রহমান, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে শুরু হয়েছে ৪দিন ব্যাপী বঙ্গবন্ধু ও স্বাধীনতার বইমেলা। সরকারি হাইস্কুল মাঠে শুরু হয়েছে এই বইমেলা।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক মোঃ আব্দুল লতিফ এই বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সারোয়ার হোসেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট বাদরুলল ইসলাম খান বাবলু, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।
বই মেলায় ২৫টি স্টল অংশ নিয়েছে। বঙ্গবন্ধু শেখ মজিবর রহমান শতবার্ষিকী উদযাপন কমিটির উদ্যোগে,সংস্কৃতি মন্ত্রাণালয়ের ব্যবস্থাপনায় ও স্থানীয় সরকার বিভাগের সহযেগিতায় আগামী ২ জানুয়ারী পর্যন্ত চলবে বইমেলা।
দুপুর ৩ টা থেকে রাত ৮ টা পর্যন্ত প্রবেশাধিকার রাখা হয়েছে।গুণীজন, লেখক ও সংস্কৃতিমনা ব্যক্তিত্ব মেলায় আসতে শুরু করেছে।

