উৎসবমুখর পরিবেশে চলছে কুবিসাস’র নির্বাচন

চট্টগ্রাম জাতীয় শিক্ষা ও ক্যাম্পাস

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস’র) ৭ম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২১ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে চলবে ভোট গ্রহণ।

মোট ৯টি পদের বিপরীতে ১৩ জন প্রার্থীকে নিয়ে এবারের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক, সহ সভাপতি, যুগ্ম সম্পাদক, দপ্তর সম্পাদক, তথ্য ও পাঠাগার সম্পাদক পদে কোন প্রতিদ্বন্দ্বী নেই।

এদিকে অর্থ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন দৈনিক ইত্তেফাকের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জান্নাতুল ফেরদৌস এবং দৈনিক আজকালের খবরের প্রতিনিধি মীর শাহাদাত হোসেন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে ৩ জনের বিপরীতে প্রতিদ্বন্দিতা করছেন দৈনিক আমার সংবাদের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আহমেদ ইউসুফ, সময় টিভি নিউজের মঈনুদ্দিন ইরফান এবং দৈনিক যায়যায়দিনের ইকবাল মনোয়ার।

এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোঃ শামিমুল ইসলাম। এছাড়াও নির্বাচন কমিশনার হিসেবে আছেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাকসুদুল করিম এবং ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক ফাহাদ জিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *