হাবিবুর রহমান, মানিকগঞ্জ প্রতিনিধি: সাটুরিয়া উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে ৬ টিতে নৌকা প্রতীকে জয়লাভ করেছে, আওয়ামীলীগের বিদ্রোহী ২জন ও ১জন বিএনপি ঘরানার প্রার্থী জয়লাভ করেছেন।
সাটুরিয়া উপজেলার নির্বাচিতরা হলেন ধানকোড়া ইউনিয়নে নৌকা প্রতীকে বর্তমান চেয়ারম্যান আব্দুল রউফ, তিল্লী ইউনিয়নে নৌকা প্রতীকে শরীফুল ইসলাম, হরগজ ইউনিয়নে নৌকা প্রতীকে বর্তমান চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, দিঘুলিয়া ইউনিয়নে নৌকা প্রতীকে সফিউল আলম, দরগ্রাম ইউনিয়নে নৌকা প্রতীকে আলীনুর বকস্, সাটুরিয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান নৌকা প্রতীকে আনোয়ার হোসেন, বালিয়াটিতে আওয়ামীলীগের বিদ্রোহী মীর সোহেল আহম্মেদ চৌধুরী, বরাঈদ ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী কাজী মোঃ আব্দুল হাই ও ফকুরহাটি ইউনিয়নে বিএনপি ঘরানার মোহাম্মদ জিয়াউর রহমান।

