ভূরুঙ্গামারীতে ইউপি সদস‍্য প্রার্থীর সমর্থকদের গরু জবাই করে ভূরিভোজ

জাতীয় রংপুর

মাহবুব হোসেন, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) থেকেঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস‍্য পদে আলহাজ এছহাক আলী খন্দকার নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা করায় তার সমর্থকরা গরু জবাই করে ভূরি ভোজের আয়োজন করেছে। এ ঘটনায় এলাকায় ব‍্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানাগেছে, গত ১৮ ডিসেম্বরে (শনিবার) ৬ষ্ঠ ধাপে ভূরুঙ্গামারী সদর ইউনিয়নসহ তিনটি ইউনিয়নের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সব কিছু ঠিক থাকলে আগামী ৩১ শে জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থিতা ঘোষণা করেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্তরা সৈনিক আলহাজ এছহাক আলী খন্দকার। এই আনন্দে তার কর্মী, সমর্থক ও এলাকাবাসী বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) শোভাযাত্রা ও আনন্দ মিছিল করে। পরে গরু জবাই দিয়ে ভূরি ভোজ করে।

এলাকাবাসী আব্দুল হাই বেপারী, পল্লী চিকিৎসক সাজু মিয়া, ওসমান গনি ও সেলিম বলেন এলাকাবাসী চাদাঁ তুলে ৮২ হাজার টাকা দিয়ে গরু কিনে খাওয়ার আয়োজন করেছে।

মেম্বার প্রার্থী আলহাজ এছহাক আলী খন্দকার জানান এলাকাবাসী আমাকে মেম্বার পদে দাঁড়াতে উৎসাহ প্রদান করেছে। তারা গরু কিনে জবাই দিয়ে খাওয়ার আয়োজন করেছে। তাদের ভালোবাসা ও সমর্থনে আমি মেম্বার নির্বাচিত হবো ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *