সংবাদ প্রকাশের পর হুইলচেয়ারের পেলেন ফুলবাড়ীর জাহানারা বেগম

জাতীয় রংপুর

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম: গত বুধবার (২২ ডিসেম্বর ২০২১) ‘একটি হুইলচেয়ারের আকুতি ফুলবাড়ীর জাহানারা বেগমের’ শিরোনামে অনলাইন নিউজ পোর্টাল ‘বঙ্গনিউজ টুয়েন্টিফোর ডটকম’ সহ বিভিন্ন নিউজ পোর্টালে একটি সংবাদ প্রকাশ হয়।

সংবাদটি কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন নয়নের দৃষ্টিগোচর হলে তিনি তাৎক্ষণিকভাবে একটি হুইলচেয়ার কিনে দেয়ার ঘোষণা দেন। এছাড়াও চিকিৎসার জন্য আর্থিক সহায়তা করেছেন ফুলবাড়ীর কৃতি সন্তান ও সাবেক ছাত্রনেতা মাহবুব সাউদ রিপন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২১) বিকেলে জাহানারা বেগমের কাছে হুইলচেয়ার হস্তান্তর ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।

হুইলচেয়ার ও ওষুধপত্র কেনার জন্য নগদ অর্থ পেয়ে আনন্দে অশ্রু ঝরে জাহানারার। জাহানারা অশ্রুসিক্ত নয়নে বলেন, ৫ বছর ধরে হাঁটাচলা করতে পারতাম না, দিনরাত ঘরে শুয়ে বসে পার করতে হয়েছে। এখন এই হুইলচেয়ারে বাইরে ঘোরাঘুরি সহ মুক্ত বাতাস নিতে পারব। যারা আমাকে হুইল চেয়ার ও ওষুধ পত্র কেনার জন্য নগদ অর্থ দিলেন তাদের জন্য প্রাণভরে দোয়া করি আল্লাহ যেন তাদের মঙ্গল করেন।

এসময় ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল, সহ-সভাপতি হাবিবুর রহমান খুশু, সাধারণ সম্পাদক মুছাব্বির রহমান হ্যাভেন, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব রাতুল, লোকমান হোসেন, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের প্রচার ও সাংগঠনিক সম্পাদক নুরনবী মিয়া সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য; কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানা গ্রামের জাহানারা বেগম (৫০)। স্বামী, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে জাহানারার অভাবের সংসার। সহায় সম্বল বলতে কিছুই নাই তাদের। সরকারি খাসজমিতে একটি জরাজীর্ণ ঘরে থাকেন। প্রায় ৫ বছর আগে জাহানারা স্ট্রোক করে। পরে কোমড় থেকে নিচে অবশ হয়ে পঙ্গুত্ব বরণ করে মানবেতর জীবন-যাপন করছিলেন। এখনও প্রতি মাসে আড়াই থেকে তিন হাজার টাকার ওষুধ খেতে হয়। স্বামী রফিকুল ইসলাম বাড়ির সামনে একটি টঙ দোকানে চুল কাটার কাজ করেন। সারাদিন চুল কাটার কাজ করে যে পরিমাণ আয় হয় তা দিয়ে কোনোরকমে সংসার চলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *