কুড়িগ্রামের পাথরডুবি ইউপি নির্বাচন সামনে রেখে ইভিএম ও জনসেচতনা মূলক আলোচনা

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি, শিলখুড়ী ও ভুরুঙ্গামারী সদর এ ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রথমবারের মতো সকল ভোট কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোটগ্রহণ ষষ্ঠধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে শুক্রবার রাত ৮টায় ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের মইদাম দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক ইউপি সদস্য আমিনুর রহমানের আয়োজনে ও আব্দুল মজিদের সভাপতিত্বে ইভিএম […]

Continue Reading

ফুলবাড়ীতে জাতীয় পার্টির ৩৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম: নানা আয়োজনের মধ্য দিয়ে কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় পার্টির ৩৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (১লা জানুয়ারী ২০২২) উপজেলা জাতীয় পার্টির আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে উপজেলার বিভিন্ন স্থান থেকে শতশত নেতাকর্মী বাদ্যযন্ত্র বাঁজিয়ে র‌্যালীতে অংশ গ্রহন করেন। এসময় নেতাকর্মিরা জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ […]

Continue Reading

ফুলবাড়ীতে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঐতিহ্য, গৌরব ও সংগ্রামের ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার (১লা জানুয়ারি ২০২২) সকাল এগারোটায় জাতীয়তাবাদী ছাত্রদল ফুলবাড়ী উপজেলা শাখার আয়োজনে উপজেলার ফুলবাড়ী বাজারের হাজী মার্কেটের হলরুমে কেক কাটা, সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয় হয়। দোয়া মাহফিলে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত ও বেগম খালেদা […]

Continue Reading

মানিকগঞ্জে শুরু হয়েছে ৪ দিন ব্যাপী বঙ্গবন্ধু ও স্বাধীনতার বইমেলা

হাবিবুর রহমান, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে শুরু হয়েছে ৪দিন ব্যাপী বঙ্গবন্ধু ও স্বাধীনতার বইমেলা। সরকারি হাইস্কুল মাঠে শুরু হয়েছে এই বইমেলা। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক মোঃ আব্দুল লতিফ এই বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সারোয়ার হোসেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি […]

Continue Reading

দেশে ১৬ হাজার টাকায় পাওয়া যাচ্ছে করোনার প্রতিষেধক : স্বাস্থ্যমন্ত্রী

হাবিবুর রহমান, মানিকগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে আজ থেকে চালু হয়েছে করোনার নতুন প্রতিষেধক রেটিনোভি ও নির্মাট্রেলভি। বেসরকারী প্রতিষ্ঠান বেক্সিমকো এই প্রতিষেধকের বাজারজাত করছে। শুধুমাত্র যারা করোনা আক্রান্ত হয়ে দুই ডোজ টিকা নিয়েছে তারাই এই প্রতিশেধক সেবন করতে পারবে। এছাড়া শুক্রবার থেকে প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে ২৮ হাজার বুথে ৪কোটি ভ্যাকসিন দেওয়া হবে। বৃহস্পতিবার […]

Continue Reading

ধামরাইয়ে এসএসসি পরীক্ষায় ফেল করায় হার্ডিঞ্জ স্কুলের ছাত্রর আত্মহত্যা

নোমান পারভেজ, ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ ঢাকার ধামরাইয়ে এসএসসি পরীক্ষায় ফেল করায় রাশেদুল ইসলাম টিটু (১৭) নামে এক স্কুল ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তার নিজ ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। নিহত স্কুলছাত্র উপজেলার কুল্লা ইউনিয়নের বড় চন্দ্রাইল গ্রামের জামাল উদ্দিনের ছেলে। ধামরাই থানা পুলিশ ও স্থানীয়রা […]

Continue Reading

ভোটাধিকার হরণ দিবস উপলক্ষে কুড়িগ্রামে বিএনপি’র মানব বন্ধন ও প্রতিবাদ সভা

কুড়িগ্রাম প্রতিনিধি: ভোটাধিকার হরণ দিবস উপলক্ষে কুড়িগ্রামে মানব বন্ধন ও প্রতিবাদ সভা করেছে জেলা বিএনপি। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) শহরের পোষ্ট অফিস পাড়াস্থ জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে এ মানব বন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সহসভাপতি মোস্তাফিজার রহমান, সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, যুগ্ম সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিবসহ অন্যান্য […]

Continue Reading

গনতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে ফুলবাড়ীতে ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম: গনতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে কুড়িগ্রামের ফুলবাড়ীতে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা ছাত্রলীগের আয়োজনে কাচারী মাঠ হতে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শোভাযাত্রাটি ফুলবাড়ি বাজার এর জিরো পয়েন্টে এসে সমবেত হয়ে সমাবেশ অনুষ্ঠিত করে। এসময় ফুলবাড়ী উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল আলম মন্ডল […]

Continue Reading

ফুলবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালন

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম: বিজ্ঞান-প্রযুক্তি ও নৈতিকতা একসূত্রে গাঁথা এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা পর্যায়ে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২১ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে ফুলবাড়ী উপজেলা প্রশাসন এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর আগারগাঁও, ঢাকা। এতে পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন। পরে […]

Continue Reading

কুবি সাংবাদিক সমিতির সভাপতি বিপ্লব, সম্পাদক মুরাদ

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস) এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২২ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক দেশ রুপান্তরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শাহাদাত বিপ্লব এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাব বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মেহেদি হাসান মুরাদ। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) নির্বাচন শেষে দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে প্রাথমিকভাবে নির্বাচনের ফলাফল প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার […]

Continue Reading

উৎসবমুখর পরিবেশে চলছে কুবিসাস’র নির্বাচন

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস’র) ৭ম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২১ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে চলবে ভোট গ্রহণ। মোট ৯টি পদের বিপরীতে ১৩ জন প্রার্থীকে নিয়ে এবারের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক, সহ সভাপতি, যুগ্ম সম্পাদক, দপ্তর সম্পাদক, তথ্য ও পাঠাগার […]

Continue Reading

কুবিতে অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কুবি প্রতিনিধিঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৯ ডিসেম্বর ( বুধবার) সকাল ১১টায় প্রশাসনিক ভবনের ৪১১ নাম্বার কক্ষে ‘নিরাপদ অভিবাসন বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সক্ষমতা বৃদ্ধির কর্মশালা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় অভিবাসীদের নিরাপদ অভিবাসন এবং অভিবাসনের ক্ষেত্রে করনীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের […]

Continue Reading

কালিয়াকৈরে কয়েল কারখানায় আগুন, তিন ঘন্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণ

মনিরুজ্জামান, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাড়ইপাড়া এলাকায় অবস্থিত নাবেয়াত কয়েল কারখানায় আগুন লেগে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। প্রত্যক্ষদর্শী ও কারখানার শ্রমিক সূত্রে জানাযায়, বুধবার (২৯ ডিসেম্বর) দুপুর ১টার দিকে ওই কারখানায় আগুন লাগে। পরে ওই কারখানার কর্মরত শ্রমিকরা আগুন নিয়ন্ত্রণের প্রাণপণ চেষ্টা করে। এদিকে আগুনের […]

Continue Reading

চিলমারী হতে রৌমারী পর্যন্ত ব্রহ্মপুত্র নদে রেলপথ সহ সেতু নির্মাণের দাবি

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম: সম্প্রতি কুড়িগ্রাম জেলার চিলমারী হতে রৌমারী পর্যন্ত ব্রহ্মপুত্র নদে ফেরিঘাট স্থাপনের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান। তিনি তার প্রতিবাদে উল্লেখ করেন আমরা ফেরিঘাট মানি না, চিলমারী হতে রৌমারী পর্যন্ত ব্রহ্মপুত্র নদের রেলপথ সহ সেতু নির্মাণ করা হোক। তার এই দাবীর সাথে […]

Continue Reading

রাজারহাটে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে রেড ক্রিসেন্ট সোসাইটির আয়োজনে দুইশত অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার দুপুর ১২ টায় রাজারহাট উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আবদুল কুদ্দুস প্রামাণিক তিস্তা নদীর তীরবর্তী বুড়িরহাট মেদনী এলাকায় এসব বিতরণ করেন। বিতরণকালে উপস্থিত ছিলেন, সংগঠনটির জেলা সেক্রেটারি আখতার হোসেন চিনু, লিভেল অফিসার এপিএম বায়োজিদ, ডেলিগেট […]

Continue Reading

চিলমারীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের বিজ্ঞান মেলা উদ্বোধন আর বিকালে শেষ

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে দুই দিন ব্যাপি ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে, বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলে ও একদিনেই (সকালে শুরু আর বিকালে) শেষ করলেন বিজ্ঞান মেলা। মঙ্গলবার সকাল ১১টায় উদ্বোধন করে আর দুপুর ৩টার মধ্যে পুরুষ্কার বিতরনের মধ্য দিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শেষ করেন উপজেলা […]

Continue Reading

বঙ্গবন্ধু ইয়ুথ কনফারেন্সে কুবির দুই শিক্ষার্থী

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: প্রত্যয় আর চেতনার উৎস হচ্ছে তারুণ্য। যারা নিজ প্রতিভায়, উদ্যমে, কর্মযজ্ঞে বদলে দেয় পৃথিবী তারাই তরুণ। আর এই তরুণদের নিয়ে নেপালের রাজধানী কাঠমুন্ডুতে বাংলাদেশ এম্বাসির সহযোগিতায় আয়োজিত হয়েছে বঙ্গবন্ধু ইয়ুথ কনফারেন্স অন নেপাল-বাংলাদেশ কনক্লেভ ৫.০। সোম ও মঙ্গলবার (২৬-২৭ ডিসেম্বর) নেপাল ট্যুরিজম বোর্ড কাঠমুন্ডুতে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে […]

Continue Reading

নাগেশ্বরীতে অবৈধভাবে বালু উত্তোলনে বাধাঁ দেয়ায় একজন কৃষক আহত

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরীর আদর্শ বাজার নামা-হাইল্লা গ্রাম সংলগ্ন দুধকুমার নদী খননের বালু অবৈধভাবে ফসলী জমিতে রাখতে বাধাঁ দেয়ায় বালু ব্যবসায়ী আমজাদ হোসেন গংদের বেদম মারধরে একজন কৃষক আহত। ফসলী জমিতে বালু রাখায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি ও বসতবাড়ীতে পানি উঠায় দুর্ভোগের শিকার অনেকে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার। […]

Continue Reading

ফুলবাড়ীতে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্ধোধন করলেন আনোয়ারা সৈয়দ হক 

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গীতিকার তৌহিদ-উল ইসলাম পাঠাগারে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্ধোধন করলেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের সহধর্মিণী ও দেশ বরেণ্য কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক। সোমবার (২৭ ডিসেম্বর) সব্যসাচীর জন্মদিনে গীতিকার তৌহিদ-উল ইসলাম পাঠাগার কর্তৃক আয়োজিত ‘সৈয়দ শামসুল হক শিশুসাহিত্য পুরস্কার’ প্রদান অনুষ্ঠান শেষে সন্ধ্যা ৬ টায় পাঠাগারে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার […]

Continue Reading

সৈয়দ শামসুল হক শিশুসাহিত্য পুরস্কার -২০২১ প্রদান

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ীতে সৈয়দ শামসুল হক শিশু সাহিত্য পুরস্কার প্রদান করা হয়েছে। সোমবার (২৭ ডিসেম্বর) সব্যসাচীর জন্মদিনে বেলা তিনটায় গীতিকার তৌহিদ-উল ইসলাম পাঠাগার কর্তৃক আয়োজিত পাঠাগার সংলগ্ন মঞ্চে অনুষ্ঠানের মধ্য দিয়ে এ পুরস্কার প্রদান করা হয়। পাঠাগারের সভাপতি প্রধান শিক্ষক বিনোদ চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করেন, উত্তরবঙ্গ জাদুঘরের […]

Continue Reading