রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাটে রেড ক্রিসেন্ট সোসাইটির আয়োজনে দুইশত অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুর ১২ টায় রাজারহাট উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আবদুল কুদ্দুস প্রামাণিক তিস্তা নদীর তীরবর্তী বুড়িরহাট মেদনী এলাকায় এসব বিতরণ করেন।
বিতরণকালে উপস্থিত ছিলেন, সংগঠনটির জেলা সেক্রেটারি আখতার হোসেন চিনু, লিভেল অফিসার এপিএম বায়োজিদ, ডেলিগেট ইসি মেম্বার সাংবাদিক অলক সরকার, শিক্ষক জাহেরুল হক প্রমুখ।

