চর গোরকমন্ডল গ্রামকে ধরলার ভাঙ্গন থেকে রক্ষার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

কৃষি ও প্রকিৃতি জাতীয় রংপুর

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম:
‘ত্রাণ নয়, বাঁধ চাই, নদী ভাঙ্গনের স্থায়ী সমাধান চাই’ এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চর গোরকমন্ডল এলাকার কৃষি জমি, ঘর-বাড়ী বিলীন ও ভাঙ্গনের হাত থেকে রক্ষা পেতে ভাঙ্গন কবলিত এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে চর গোরকমন্ডল এলাকার সর্বস্তরের মানুষের আয়োজনে ভাঙ্গন কবলিত এলাকার শত শত নর নারী ঘন্টাব্যাপী এ মানববন্ধন করে।

মানববন্ধনের বক্তব্য রাখেন, নাওডাঙ্গা ইউনিয়নের ইউপি সদস্য আয়াজউদ্দিন,সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান হাবিব, আলমগীর হোসেন,আজিবর রহমান,সারাতন বিবি সহ আর অনেক।

এ সময় বক্তারা জানান, দীর্ঘ দেড় মাস থেকে ধরলা নদীর ভাঙ্গনে চর গোরক মন্ডল এলাকার অনেকেই ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হলেও বারবার জানালে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড কোন ধরনের ব্যবস্থা নেয়নি। তাই দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ডকে অনুরোধ জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *