ভূঞাপুরে নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার

অপরাধ জাতীয় ঢাকা

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় সড়কের পাশে অজ্ঞাত পরিচয়ে এক নারীর (২৫) বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে ভূঞাপুর-তারাকান্দি সড়কের পশ্চিম পাশে উপজেলার ভরুয়া এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভূঞাপুর-তারাকান্দি সড়কের পাশে সাদা প্লাস্টিকের বস্তার ভেতর লাশ দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেন।

পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। তবে উদ্ধার হওয়া লাশের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা মনে করছে ওই নারীকে গলায় গামছা পেঁচিয়ে হত্যার পর তার লাশ সড়কের পাশে ফেলে রাখা হয়েছে। গলায় জখমের চিহ্ন রয়েছে। বস্তার পাশ হতে গামছা উদ্ধার করা হয়েছে।

ভূঞাপুর থানার ওসি আব্দুল ওহাব মিয়া জানান, বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হওয়া ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *