কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি, শিলখুড়ী ও ভুরুঙ্গামারী সদর এ ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রথমবারের মতো সকল ভোট কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোটগ্রহণ ষষ্ঠধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এ উপলক্ষে শুক্রবার রাত ৮টায় ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের মইদাম দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক ইউপি সদস্য আমিনুর রহমানের আয়োজনে ও আব্দুল মজিদের সভাপতিত্বে ইভিএম ও জনসেচতনা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন পাথরডুবি ইউনিয়নের ৪,৫,৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্যা প্রার্থী মোছাঃ হাওয়া বেগম।
অলোচনা সভায় সচেতনতা ও ইভিএম নিয়ে বক্তব্য রাখেন তিনবারের সফল ইউপি সদস্য আমিনুর রহমান। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় জনগণ, নির্বাচনের বিভিন্ন প্রার্থীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।

