কুড়িগ্রাম প্রতিনিধি: ভোটাধিকার হরণ দিবস উপলক্ষে কুড়িগ্রামে মানব বন্ধন ও প্রতিবাদ সভা করেছে জেলা বিএনপি।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) শহরের পোষ্ট অফিস পাড়াস্থ জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে এ মানব বন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সহসভাপতি মোস্তাফিজার রহমান, সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, যুগ্ম সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিবসহ অন্যান্য নেতাকর্মীরা।
মানববন্ধনে জেলা বিএনপি’র সহসভাপতি মোস্তাফিজার রহমান সহ অনান্য বক্তারা নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচনের দাবি জানান।

