মহিলা ভোটারদের সাথে নলতা ইউপি চেয়ারম্যান প্রার্থী তুফানের মতবিনিময়

খুলনা জাতীয়

শুক্রবার বিকাল ৫ টায় আলহাজ্ব অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি মহোদয়ের নলতাস্থ নিজ বাসভবনে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের মহিলা ভোটারদের সাথে মতবিনিময় করেন নলতা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নলতা ইউনিয়নের চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী জনাব মোঃ খাদেমুল ইসলাম তুফান।

তিনি উপস্থিত সকলের কাছে দোয়া চেয়ে বক্তব্যে বলেন, ” আমি প্রার্থী হিসেবে সমাজসেবা এবং উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছি। ভবিষ্যতে আমি যেন আরও বড় পরিসরে এমন সমাজসেবামূলক কাজ করে আপনাদের আস্থা ও বিশ্বাসের মর্যাদা অক্ষুন্ন রেখে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে ভূমিকা রাখতে পারি সেজন্য সহযোগিতা কামনা করছি।”

মহিলা নেত্রী আকলিমা আক্তার রিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক শফিকুল আনোয়ার রনজু, নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ জনাব মোঃ তোফায়েল আহমেদ, কালীগঞ্জ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, নলতা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি সেলিম হোসেন, ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি জাহিদ হাসান সানি, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোস্তাফি সুজন সহ অন্যান্য নেতৃবৃন্দ। সমগ্র সভা পরিচালনা করেন নলতা ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *