ফুলবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাতীয় দিবস রংপুর রাজনীতি

ফুলবাড়ী, কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় উপজেলা বিএনপি’র আয়োজনে ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজ হলরুমে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনায় শিমুলবাড়ী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রুকু মণ্ডল এর সঞ্চালনায় ও উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি লোকমান হোসেন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল।

আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলতাফ হোসেন প্রামাণিক, যুগ্ন সাধারণ সম্পাদক আরাবুর রহমান পাশা, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল খালেক, সদস্য-সচিব অপূর্ব লাল সেন, যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শরিফুল আলম বকুল, ছাত্রদলের আহ্বায়ক রেজাউল ইসলাম রেজা, যুগ্ন-আহবায়ক মাসুদ রানা, জেলাল সরকার, মিঠুন চন্দ্র সেন, আশরাফুল হক প্রমুখ।

এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন এর জাতীয়তাবাদী দল ও এর অঙ্গ সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক সহ তৃণমূল পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *