কুড়িগ্রামে মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত

কৃষি ও প্রকিৃতি জাতীয় রংপুর

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলা মৎস অফিসের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

বেশী বেশী মাছ চাষ করি, বেকারত্ব দুর করি- এ স্লোগানে এ বছরের মৎস সপ্তাহের বিশেষ গুরুত্ব তুলে ধরেন জেলা মৎস কর্মকর্তা কৃষিবিদ কালিপদ রায়।

এসময় মৎস বিভাগের উপ সহকারী প্রকৌশলী রাজু আহমেদ, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা ইসমত আরা, খামার ব্যবস্থাপক সামসুজ্জামান কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি আহসান হাবীব নীলু, সাধারণ সম্পাদক খ ম আতাউর রহমান বিপ্লব সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

২৮ আগষ্ট থেকে ০৩ সেপ্টেম্বর ৭ দিন ব্যাপী জেলায় জাতীয় মৎস সপ্তাহ পালিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *