সাতক্ষীরার দেবহাটায় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কৃষি ও প্রকিৃতি খুলনা জাতীয়

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে দেবহাটায় প্রেসক্লাব নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার বদরুজ্জামান।

শনিবার (২৮ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সিনিয়র মৎস্য অফিসার বদরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওহাব ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্পসারণ অফিসার শওকত ওসমান, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, উপজেলা সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, দেবহাটা প্রেসক্লাবের সহ-সভাপতি রাজু আহম্মেদ, যুগ্ম-সম্পাদক মোমিনুর রহমান, নির্মল কুমার মন্ডল, সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, অর্থ সম্পাদক কবির হোসেন, দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, নির্বাহী সদস্য এমএ মামুন, এস.এম নাসির উদ্দীন, সদস্য দিপঙ্কর বিশ্বাস, সুমন পারভেজ বাবু, রুহুল আমিন, মিজানুর রহমান, লিটন ঘোষ বাপি, একে ওভি, মীর শাহিন প্রমুখ।

সপ্তাহ ব্যাপী একর্মসূচিতে প্রথমদিন মাইকিং এবং ব্যানার ফেস্টুন এর মাধ্যমে ব্যাপক প্রচারণা ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ২য় দিন সকাল ৯টায় উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ ও সকাল ১০টায় সখিপুর ইউনিয়ন পরিষদে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন। ৩য় দিন সকাল ১০টায় আটশতবিঘা রেজিঃ প্রাথমিক বিদ্যালয়ে মৎস্য চাষি ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময়। ৪র্থ দিন ৯টায় চেঁপুখালী সাইক্লোন শেল্টারে মৎস্য চাষিদের মাছচাষ বিষয়ক নিবিড় বিষয়ক পরামর্শ সেবা প্রদান এবং পুকুরের মাটি, পানি পরীক্ষা।

৫ম দিন সকাল ৯টায় বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মৎস্য চাষিদের মাছচাষ বিষয়ক নিবিড় পরামর্শ সেবা প্রদান, পুকুরের মাটি, পানি এবং ১০টায় উপজেলা পরিষদ হলরুমে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন। ৬ষ্ট দিন সকাল ১০টায় উপজেলার সকল ইউনিয়ন পরিষদে মাছ চাষি/সুফলভোগীদের মাঝে মৎস্যচাষের উপকরণ বিতরন। ৭ম দিন জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল পর্যয়ের কর্মকর্তাগণের মতবিনিময় এবং মৎস্য সপ্তাহের সমাপ্তি ঘোষণা করা হবে বলে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *