কুড়িগ্রামের রাজারহাটে চাকিরপশার ইউনিয়ন পরিষদ খাদ্য গুদাম হইতে চাল চুরির সন্দেহে এগারো ইউপি সদস্যদের অবস্থান ধর্মঘটের প্রেক্ষিতে শুক্রবার দুপুরে খাদ্যগুদাম সিলগালা করেন ইউএনও নূরে তাসনিম।
চলতি মাসের গত ২৪ জুলাই ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও সচিব আশরাফুল ইসলামকে অভিযুক্ত করে বিভিন্ন অনিয়ম দুর্নীতির এগারো টি সুনির্দিষ্ট অভিযোগ এনে পরিষদের দশ জন সদস্য রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা প্রশাসক বরাবর লিখিত ভাবে অনাস্থা প্রস্তাব দেয়।
জানা গেছে,উক্ত ইউনিয়ন পরিষদে ৯জন ভিজিডি কার্ডধারীর কার্ডে সমস্যা দেখা দেয় এবং তা সংশোধনের জন্য সংশ্লিষ্ট অধিদপ্তরে প্রেরন করা হয়েছিল। তবে দীর্ঘ ৮মাসেও সংশোধন না হওয়ায় প্রতিমাসে ৯বস্তা হিসেবে ৮মাসের ৭২বস্তা চাল ইউনিয়ন খাদ্য গুদামে ছিল।
বৃহস্পতিবার আকস্মিক ইউপি সদস্যগণ জানতে পারেন, চাউল গুলো খাদ্য গুদামে নেই, চুরি করে বিক্রি করা হয়েছে। এরপর তারা বিষয়টি উপজেলা নিবার্হী কর্মকতার্কে অবগত করেন এবং ইউপি চেয়ারম্যানের অফিস কক্ষ ও খাদ্যগুদামে তালা ঝুলিয়ে দেন।

