চিলমারীতে নিম্নাঞ্চল প্লাবিত, প্রায় ১০ হাজার মানুষ পানিবন্দি

কৃষি ও প্রকিৃতি জাতীয় রংপুর

উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল ও টানা বৃষ্টির কারণে কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে পানি বৃদ্ধি পেয়ে। নিম্নাঞ্চল গুলো ও প্লাবিত হয়েছে। এতে প্রায় ১০/১৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

শত শত একর আমনক্ষেত সহ বিভিন্ন উঠতি ফসলের ক্ষেতও তলিয়ে গেছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নদীর তীরবর্তী এলাকার হাজার হাজার লোক জন বাড়িঘরে পানি ওঠার আশংকার মধ্য দিয়ে জীবন-যাপন করছেন।

বিশেষ করে পুটিমারী কাজলঙ্গা, রাজারভিটা জোড়গাছ, পাত্রখাতা, তেলী পাড়া, বৈলমনদিয়ার খাতা, দক্ষিনখাউরিয়া এলাকার বাড়িঘরে পানি ওঠার কারণে লোকজন মানবেতর জীবন যাপন করছেন মাইলডাঙ্গা, পেদিখাওয়া, চাচলারবিল, মাগুরার বিলের ও আমন ক্ষেত সহ উঠতি ফসল পানির নিচে তলিয়ে গেছে।

পাউবো জানায়, গত ২৪ ঘন্টায় ব্রহ্মপুত্র নদে চিলমারী পয়েন্টে ১২ সেঃ মিটার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমা ছুঁই ছুঁই করছে। উপজেলা কৃষি কর্মকর্তা কুমার প্রনয় বিষান দাস জানান, ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পাওয়ায় প্রায় ৭শ হেক্টর আমন ক্ষেত তলিয়ে গেছে। এ গুলো কি হবে তা এখন বলা যাচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *