মাদারীপুরে নারিকেল গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

জাতীয় ঢাকা

মাদারীপুরে নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যার দিকে যুবকের মৃত্যু হয়। ওই যুবক মাদারীপুর সদর উপজেলা কালিকাপুর ইউনিয়নের মৃত আবু আলেম মুন্সির ছেলে সাপু মাতুব্বর (২৯)।

স্থানীয় তথ্য মতে, দুপুর একটার দিকে সাপু মাতুব্বর বাড়ির পাশে থাকা একটি নারিকেল গাছে নারিকেল পাড়তে গিয়ে হঠাৎ গাছ থেকে নিচে পড়ে যায়। গাছের নিচে ইটের স্তূপ থাকায় পড়ে গিয়ে তার মাথায় আঘাত লাগে। পরে স্থানীয় ও বাড়ির লোকজন তাকে মাদারীপুর সদর হাসপাতালে নিলে সন্ধ্যার দিকে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। সাপু মাতুব্বরের সাত মাসের গর্ভবতী স্ত্রী আছে।

মাদারীপুর সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক রিয়াজ মাহমুদ বলেন, রোগীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসাধীন ছিলেন। সন্ধ্যায় রোগীকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের আগেই তার মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *