অসহায় ও পথশিশুদের মাঝে খাবার বিতরন অনুষ্ঠান করলো স্বপ্ন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন

খুলনা জাতীয় সংগঠন

অসহায় ও পথশিশুদের মাঝে খাবার বিতরন অনুষ্ঠান করলো স্বপ্ন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। ১২ই আগষ্ট বিকাল ৩টায় চুয়াডাঙ্গা জেলার রেলওয়ে ষ্টেশন বড় বাজার সহ বিভিন্ন জায়গায় অসহায় ও পথশিশুদের মাঝে এ খাবার বিতরন করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন স্বপ্ন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর সদস্য, রাবেয়া মল্লিক, নয়ন, ফাহিম, ফরহাদ, প্রত্যয় নাজিম, ইন্দ্রজিত, সাজ্জাদ, সুর্বনা, হাফিজা, রজনী সহ আরো অনেকে।

সকল সদস্য বলেন অসহায় মানুষের জন্য ভালো কিছু করতে চাই আমরা সবসময়, তাদের জন্য আমরা সাপ্তাহিক খাবার প্রোগাম চালু করেছি, ভবিষ্যতে আরো ভালো কিছু করার ইচ্ছা জানান সকল সদস্য।

তারা আরো বলেন যদি সমাজের বিত্তবানরা এগিয়ে আসে এমন মানবিক কাজে তাহলে আমরা সাপ্তাহিক এর সাথে নিয়মিত প্রতিদিন খাবার বিতরন করতে পারবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *