ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ হল ১০ অক্সিজেন সিলিন্ডার

জাতীয় রংপুর

নীলফামারীর ডিমলা উপজেলার করোনা রোগীদের দ্রুত অক্সিজেন সেবা নিশ্চিত করতে যোগ হল ১০ টি অক্সিজেন সিলিন্ডার। স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার ও জেলা আ’লীগের সদস্য রুহুল আমীনের ঐকান্তিক প্রচেষ্টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউড অব বাংলাদেশের পক্ষ হতে এসব প্রদান করা হয়।

মঙ্গলবার (৩রা আগস্ট) বিকেলে ডিমলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সারোয়ার আলমের কাছে অক্সিজেন সিলিন্ডারগুলো হস্তান্তর করেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।

এ সময় ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়, উপজেলা প্রকৌশলী সফিউল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, যুবলীগের যুগ্ন আহবায়ক ও নীলফামারী জেলা পরিষদ সদস্য ফেরদৌস পারভেজ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু সায়েম সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *