মাদারীপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু, প্রসাশন থেকে অর্থ সহায়তা প্রদান

জাতীয় ঢাকা

শফিক স্বপন, মাদারীপুর:
মাদারীপুরের কালকিনি উপজেলার লক্ষীপুর ইউনিয়নের কোলচরি গ্রামে আজ দুপুরে ক্ষেতের পাট কেটে ফেরার সময় বজ্রপাতে রেজাউল হক সরদার(৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়। রেজাউল উপজেলার কোলচরি গ্রামের আঃ সত্তারের ছেলে। কালকিনি উপজেলা প্রসাশন থেকে তার পরিবারকে বিশ হাজার টাকা প্রদান করা হয়।

স্বজন সূত্রে জানাযায়, কৃষক রেজাউল নিজ জমির পাট ও গরুর জন্য ঘাষ কেটে নৌকায় করে বাড়ি ফেড়ার সময় হঠাৎ বিকট শব্দ করে তার মাথার উপর বজ্রপাত হয়। এতে করে সাথে সাথে তার মাথা র্চুণ বির্চুণ হয়ে ঘটনা স্থানেই তার মৃত্যু হয়। পরক্ষনে প্রত্যক্ষদর্শীরা তার বাড়িতে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে যায়। খবর কালকিনি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান নিহতর বাড়ি গিয়ে পরিবারের সবাইকে শান্তনা দেন ও  উপজেলা প্রসাশন থেকে নগত বিশ হাজার টাকা সহায়তা প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *