বাংলাদেশ প্রেস ক্লাব ডিমলা উপজেলা শাখার আহবায়ক কমিটি প্রদান

জাতীয় রংপুর সংগঠন

মশিয়ার রহমান, নীলফামারী:
বাংলাদেশ প্রেস ক্লাবে’র প্রতিষ্ঠাতা মহাসচিব সাংবাদিক ফরিদ খাঁন এর নির্দেশে বাংলাদেশ প্রেস ক্লাব ‘ নীলফামারী জেলা শাখার আহবায়ক মাইনুল হক ও সদস্য সচিব আব্দুল বারী স্বাক্ষরিত ৭ সদস্য বিশিষ্ট ডিমলা উপজেলায় আহবায়ক কমিটি অনুমোদিত করেছে।

মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত এবং সারাদেশব্যপী সাংবাদিকদের অধিকার আদায়ের লক্ষ্যে – গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত গভঃরেজিঃ নং – ৯৮৭৩৬/১২।

দৈনিক লাখোকণ্ঠ পত্রিকার নীলফামারী জেলা প্রতিনিধি হামিদার রহমানকে আহবায়ক ও ভোরের চেতনা পত্রিকার ডিমলা প্রতিনিধি নায়েবুল ইসলাম লিপনকে সদস্য সচিব করে ৭ সদস্যের এই কমিটিতে ভোরের দর্পণ পত্রিকার ডিমলা প্রতিনিধি মোঃ মশিয়ার রহমান, দৈনিক কালের সমাজ এর আমিনার রহমান, দৈনিক বিশ্ব মানচিত্র এর দেলোয়ার হোসেনকে যুগ্ম আহবায়ক এবং দৈনিক আমার দিন এর নুর মোহাম্মদকে সাংগঠনিক সদস্য ও দৈনিক আলোর সময়ের নুর কাইয়ুমকে অর্থ সদস্য করে কমিটি প্রদান করা হয়।

দৈনিক কালের সমাজ এর প্রতিনিধি আমিনার রহমান আহবায়ক কমিটি প্রদানে কেন্দ্রের মহাসচিব ফরিদ খাঁনসহ নীলফামারীর জেলা শাখার সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *