পঙ্গু ইদ্রিসের খবর পড়ে হুইল চেয়ার দিলেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেসসচিব

জাতীয় রংপুর সারাদেশ

ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক অসহায় রাজমিস্ত্রির একটি , চার্জার হুইল চেয়ার পাওয়ার আকুতি শিরোনামে একটি খবর প্রকাশিত হয়। খবরটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী প্রেসসচিব সরওয়ার ই আলম জীবনের দৃষ্টিগোচর হয়। দৃষ্টিগোচর হলে তিনি ফুলবাড়ী উপজেলার সাংবাদিক জাহাঙ্গীর আলমের সঙ্গে মুটোফোনে যোগাযোগ করে ইদ্রিস আলী সম্পর্কে বিভিন্ন তথ্য জানেন এবং একটি হুইল চেয়ার পাঠানোর কথা জানান। বৃহস্পতিবার দুপুরে ফুলবাড়ী প্রেস সেন্টারের সাংবাদিকগণ পঙ্গু ইদ্রিস আলীর কাছে হস্তান্তর করেন।

হস্তান্তরকালে দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও বাংলাদেশ টুডে পত্রিকার ফুলবাড়ী প্রতিনিধি আমিনুল ইসলাম, দৈনিক প্রতিদিনের সংবাদ এর উত্তম কুমার মোহন্ত, উপজেলা আ’লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সরকার মনোয়ার পাশা, দৈনিক আমার সংবাদ ও এশিয়ান টেলিভিশনের জাহাঙ্গীর আলম, দৈনিক সবুজ নিশানের নুরনবী মিয়া, খবরপত্রের মাহবুব রহমান সুমন, উপজেলা ইমারত শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মালেক লেচু, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময়ে নতুন হুইল চেয়ার পেয়ে কেঁদে ফেলেন ইদ্রিস আলী! কান্নাজড়িত কন্ঠে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান, আমি যতদিন বেঁচে থাকবো আল্লাহর কাছে দোয়া করে যাবো। আরও বলেন আমার জন্য এই চেয়ারটি ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ যেন তাকে সারাজীবন সুখে রাখে।

জানা গেছে, উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের কবির মামুদ গ্রামের মৃত ফয়েজ উদ্দিনে ছেলে ইদ্রিস আলী(৩৮) স্ত্রী-সন্তান নিয়ে কোনভাবেই রাজমিস্ত্রি কাজ করে সংসার চলাত। ৫ শতাংশ বসতভিটায় দুই ছেলে নিয়ে কোনভাবে চলে যেত তাদের দিন। ২০২০ সালের ৩ জানুয়ারি ফুলবাড়ী ইউনিয়ন ভূমি অফিসের কাজ করতে গিয়ে কেচি গেট কোমরে পড়ে গুরুতর আহত হন ইদ্রিস আলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *