বর্তমান বিশ্বে জনপ্রিয় খেলাগুলোর মধ্যে অন্যতম ক্রিকেট। ইংল্যান্ডে জন্ম নেওয়া ক্রিকেট ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে সারা বিশ্বে। দিন যত যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটে যুক্ত হচ্ছে নতুন নতুন দেশ। আর ক্রিকেট খেলার জন্য প্রয়োজন স্টেডিয়াম। আজ জানাবো বিশ্বের সেরা কয়েকটি ক্রিকেট স্টেডিয়াম সম্পর্কে।
১) লর্ডস ক্রিকেট গ্রাউন্ড
১৮১৪ সালে লন্ডনের সেন্ট জন’স উড এলাকায় এই স্টেডিয়ামটি তৈরি হয়। এই স্টেডিয়ামের নামকরণ করা হয় মেরিলেবোন ক্রিকেট ক্লাব বা এমসিসি’র স্বত্বাধিকারী ও মাঠের প্রতিষ্ঠাতা টমাস লর্ডের নামানুসারে। এই মাঠকে ক্রিকেটের আবাসভূমি বলে আখ্যায়িত করা হয়। এখানে এক সাথে বসে ৩০ হাজার মানুষ খেলা দেখতে পারে। এই মাঠে প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল ২১-২৩ জুলাই ১৮৮৩ সালে।

২) মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড
এই স্টেডিয়ামটি অস্ট্রেলিয়ার মেলবোর্নের ইয়ারা পার্কে অবস্থিত। ১৮৫৩ সালে এই মাঠটি খেলার জন্য খুলে দেওয়া হয়। এই মাঠের ধারণ ক্ষমতা ১ লাখ ২৪ জন। ১৯৫৬ সালে এই স্টেডিয়ামটি গ্রীষ্মকালীন অলিম্পিকের আয়োজন করা হয়েছিল। এই মাঠে প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয় ১৫-১৯ মার্চ ১৮৭৭ সালে।

৩) সিডনি ক্রিকেট গ্রাউন্ড
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে এই স্টেডিয়াম অবস্থিত। ১৮৪৮ সালে এই স্টেডিয়াম প্রতিষ্ঠিত হয়। এই স্টেডিয়ামের ধারণ ক্ষমতা ৪৮ হাজার ৬০১ জন। প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয় ১৭-২১ ফেব্রুয়ারি ১৮৮২। এই স্টেডিয়ামে ২০০৭ সালে একই টেস্টে অবসর নেন শেন ওয়ার্ন ও গ্লেন ম্যাগ্রা।

৪) ইডেন গার্ডেন্স
১৮৬৪ সালে ভারতের পশ্চিমবঙ্গে এই স্টেডিয়াম প্রতিষ্ঠিত হয়। এটা ভারতের সবচেয়ে প্রাচীন স্টেডিয়াম। এই স্টেডিয়ামের অধিকারী ইন্ডিয়ান আর্মি। এখানে ৮০ হাজার দর্শক এক সাথে বসে খেলা উপভোগ করতে পারে। ৫-৮ জানুয়ারি ১৯৩৪ সালে এই মাঠে প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়।

৫) দ্য ওভাল
মাঠটি লন্ডনের কেনিংটনে অবস্থিত। ১৮৪৫ সালে স্টেডিয়ামটি প্রতিষ্ঠিত হয়। এই মাঠের স্বত্বাধিকারী ডাচি অব কর্ণওয়াল। সাড়ে ২৫ হাজার দর্শক এখানে বসে খেলা দেখতে পারে। এই মাঠে প্রথম টেস্ট খেলা অনুষ্ঠিত হয় ৬-৮ সেপ্টেম্বর ১৮৮০ সালে।

