২০২০ সালে দেশের যে ঘটনা গুলো আলোচনায় ছিল

আলোচিত জাতীয়

ভালো-মন্দ মিলিয়ে শেষ হতে চলেছে আরো একটি বছর ২০২০। অনেক ঘটনা, আলোচনা, পর্যালোচনা ও সমালোচনায় মুখর এই বছর দেশের বিভিন্ন খবর, একনজরে দেখে নেয়া যাক সংবাদগুলো।

  • ২০২০ সালের মার্চ মাস থেকে চলেছে করোনা ভাইরাসের। প্রাণঘাতী এই ভাইরাসে কারণে একপ্রকার থমকে গেছে পুরো বিশ্ব বাদ যায়নি বাংলাদেশও।
  • বছর জুরে কয়েকটি ধর্ষণের ঘটনায় মানুষ ব্যাপক ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায়। বছরের শুরুতেই  ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনা, সিলেটের এমসি কলেজ হোস্টেলে স্বামীকে বেঁধে রেখে তরুণীকে গণধর্ষণ, নোয়াখালীর বেগমগঞ্জের ধর্ষণের ভিডিও ভাইরাল একের পর এক ধর্ষণের ঘটনা নিয়ে প্রতিবাদ-আন্দোলনের মুখে এই অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা হয়েছে।
  • বছরের আলোচিত ঘটনার মধ্যে একটা হত্যাকাণ্ড পুলিশ প্রশাসনের মধ্যে ব্যাপক রদবদল ঘটায়। সাবেক সেনা কর্মকর্তা মেজর সিনহা মো. রাশেদ খান ৩১শে জুলাই কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত হয়।
  • ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে হত্যা; লালমনিরহাটের একজন কে পিটিয়ে হত্যা করে তার মরদেহ পুরিয়ে আগুন ধরিয়ে দেয়ার ঘটনায় হতবাক করে মানুষকে।
  • ক্যাসিনো বিরোধী অভিযানের যুবলীগ নেতা সম্রাট গ্রাফতার
  • ২৯ জুন রাজধানীর ঢাকার শ্যামবাজারে বুড়িগঙ্গায় লঞ্চডুবিতে অন্তত ৩৪ জন নিহত।
  • ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন সাংবাদিক কাজল । তাঁর হাতকড়া লাগানো ছবি বেশ আলোচনায় ছিল।
  • আইসিসির দেওয়া সাজা ১ বছরপর ক্রিকেটের মাঠে সাকিবের প্রত্যাবর্তন ও কালীপূজা উদ্বোধন করতে কলকাতায় সাকিব আল হাসান।
  • করোনা টেস্টে প্রতারণা: জেকেজির চেয়ারম্যান ডা. সাবরিনা গ্রেফতার।
  • সিলেটের পুলিশ ফাঁড়িতে রায়হান নামের এক যুবককে নির্যাতন করে হত্যা।
  • পিপলস লিজিং কোম্পানি থেকে ৩ হাজার ৬০০ কোটি টাকা উধাও পিকে হালদার, ৭০-৮০ জন গার্লফ্রেন্ড এর একাউন্ট এ টাকা লেনদেন।
  • বিভিন্নন অপরাধের সাথে যুক্ত থাকায় আলোচনায় ছিলেন যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ  নেত্রী শামীমা নূর পাপিয়া।কেউ কেউ তো বলে ২০২০ সাল না কি বিষ!!
  • এবছর মহামরীর মাঝেও আঘাত হেনেছিল ঘূর্নিঝড় আম্ফান।

এছাড়া সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে বেশ আলোচনায় ছিল কাঞ্চন জঙ্ঘা(ছবি এডিট করা ট্রোল করা হচ্ছিল বিভিন্ন ভাবে), টিকটক আপু ভাই গ্রেফতার,লেডি বাইকার, ক্রিকেটার সানজদার বধু সেজে ক্রিকেট মাঠে ব্যাটিং করা, করোনায় সহমর্মি তা, স্যার মাহফুজুর রহমানের গান, আরো দেখাগেছে বেশ কিছু ভাইরাল হওয়া গানও

নোবেলের তামাশা……., বড়লোকের বেটিলো….., বাবু খাইছো…….., বাবা তোমার দরবারে….এছাড়াও শিরোনোমে ছিলো- সর্বত মঙ্গল রাধে…. গানটি

  • ভাস্কর্য ইস্যু বছরের শেষ দিকে ঢাকার দক্ষিণে ধোলাইপাড় মোড়ে শেখ মুজিবুর রহমানের একটি ভাস্কর্য নির্মাণ ইস্যু নিয়ে ক্ষমতাসীন আওয়ামীলীগ এবং ইসলামপন্থী-দলগুলো কঠোর অবস্থান নেয়।
  • এত কিছু মাঝেও সব বাধাকে হার মানিয়ে বিজযের মাসে ১০ ডিসেম্বর বাস্তবায়ন হয়েছে ১৬ কোটি মানুষের স্বপ্নের পদ্মাসেতু। বসেছে সর্বশেষ ৪২ নাম্বার স্পান। 
  • বাংলাদেশি কিশোরে সাদাত রহমানের আন্তর্জাতিক শিশু শান্তি পুরষ্কার জয়। 
  • অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে  ক্রিকেট জুনিয়র  টাইগারদের বিশ্বকাপ জয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *