কুড়িগ্রাম প্রতিনিধি:
ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করার দাবিতে সারাদেশের ন্যায় কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) দুপুরে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দুপুর বারোটায় স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডশীপ ওয়েলফেয়ার সোসাইটি ও সাধারন শিক্ষার্থীদের আয়োজনে ইউনিয়ন পরিষদ চত্ত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। বিভিন্ন স্লোগান দিতে দিতে তারা বালারহাট বাজারে বাজারের তিনকোনা মোড়ে এসে সমাবেত হয়ে মানববন্ধন অনুষ্ঠিত করে।
মানববন্ধনে শিক্ষার্থী আতিকুর রহমান, সাঈম ইসলাম, লালন ইসলাম, জিল্লুর রহমাননস আরো অনেকে বক্তব্য রাখেন।
বক্তব্যে ধর্ষণ মামলার আসামিদের গ্রেফতারে প্রশাসনকে আরো তৎপর হওয়ার আহবান জানিয়ে মামলার দ্রুত তদন্ত সম্পন্ন করাসহ ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করার দাবি করেন বক্তারা।
এসময় শিক্ষার্থীদের হাতে ‘ধর্ষকের ফাঁসি চাই, আইনের কঠোর প্রয়োগ চাই, সারা বাংলা খবর দে ধর্ষকদের কবর দে, ‘আমি আছিয়া হতে চাই না, ‘নারী নিপীড়ন বন্ধ কর’ ইত্যাদি লেখা প্ল্যাকার্ড দেখা যায়।

