লালমনিরহাটে বিজেএ’র পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুিষ্ঠত

কৃষি ও প্রকিৃতি হোম

লালমনিরহাট প্রতিনিধি:
সদর উপজেলা, লালমনিরহাটে রপ্তানিযোগ্য পাট উৎপাদনে আধুনিক প্রযুক্তির ব্যবহার শীর্ষক একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ হল রুমে বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি), বানিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ জুট এসোসিয়েশন (বিজেএ) এর যৌথ আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে বিজেএ’র কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাস্মদ ইকবাল হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করে পাট চাষে প্রশিক্ষনের গুরুত্ব, পাটের বর্তমান ও ভবিষ্যত নিয়ে আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) অভিজিৎ চৌধুরী। এসময় উপজেলার বিভিন্ন গ্রামের ৫০ জন কৃষক-কৃষাণি উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে রিবন রেটিং পদ্ধতির প্রয়োগ ও প্রচলিত পদ্ধতির উন্নত প্রয়োগ বিষয়ে পাট অধিদপ্তর রংপুরের সহকারী পরিচালক মো: সোলায়মান আলী, কিইউ নোট পেপার বিষয়ে পাট বীজ উৎপাদন ও গবেষণা কেন্দ্র, বাংলাদেশ পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্র, রংপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কাজী মো: মোছাদ্দেক হোসেন, পাট বীজ সংগ্রহ, জমি নির্বাচন, জমি তৈরী, বীজ বপণ, আন্তপরিচর্যা, সার ও বালাই নাশক প্রয়োগ নিয়ে উপজেলার কৃষি অফিসার খন্দকার সোহায়েল আহমেদ, পাটের গ্রেডিং সংরক্ষণ ও বাজারজাতকরণ পদ্ধতি বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন পাট অধিদপ্তর লালমনিরহাটের পাট উন্নয়ন কর্মকর্তা জনাব মো: আব্দুস ছাত্তার মিয়া আলোচনা করেন।

এসময় উপস্থিত ছিলেন বিজেএ, ঢাকা অফিসের উর্ধ্বতন নির্বাহী অফিসার জনাব বিনয় কৃষ্ণ মন্ডল। কর্মশালাটি সঞ্চালন করেন বিজেএ, ঢাকার উর্ধ্বতন হিসাব রক্ষক জনাব মো: নজরুল ইসলাম এবং আরো উপস্থিত ছিলেন পাট অধিদপ্তর ঠাকুরগাঁও সদর উপজেলার উপ সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মাসুদ রানা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *