মিথ্যা মামলার প্রতিবাদ ও বাড়িতে অগ্নিসংযোগকারীর বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল

জাতীয় রংপুর হোম

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুরে প্রেমঘটিত বিষয়কে রাজনৈতিক ইস্যু বানিয়ে মিথ্যাচার ও ঘটনায় উপজেলা কমপ্লেক্সে যুবদলের কর্মীর স্বাভাবিক মৃত্যুতে মিথ্যা মামলা দায়ের করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদীদলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে জেলা শহরের কুড়িগ্রাম সরকারি কলেজ মোড় এলাকায় বিক্ষোভ সমাবেশ করেন। বিক্ষোভে ৭২ ঘন্টার মধ্যে অগ্নিকান্ডের মামলা ও আসামিদের দ্রুত আটকের দাবী জানান বিক্ষোভকারীরা।

এ সময় বক্তব্য রাখেন কুড়িগ্রাম পৌর যুবদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের সদস্য মোঃ ওয়াজেদ আলী ঝিনুক, সাবেক থানা ও পৌর দলের সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন, জেলা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ আজাদুন্নবী শামীম, সাবেক জেলা ছাত্র দল ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হামীদ আল হামিদুজ্জামান, সাবেক ভিপি ও জেলা ছাত্র দলের সভাপতি তারিক নাজমুল রোকন, সাবেক ছাত্র দল নেতা ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহানুর আশরাফ জুয়েল, কৃষক দলের আহবায়ক রিপন রহমান প্রমুখ।

ইউনিয়ন পর্যায়ে প্রেম ঘটিত কারনকে রাজনৈতিক ইসূ বানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ত্যাগি নেতা কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল খালেকের নামে পরিকল্পীত মিথ্যাচার ও কুড়িগ্রাম জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক আবু জাফর সোহেল রানা সহ বেশ কয়েকজন নেতাকর্মী বাড়ি দোকানপাটে আগুন লাগিয়ে দেয় দূর্বৃত্বরা। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয় ক্ষতি হয়।

অগ্নিকান্ডের ঘটনায় আবু জাফর সোহেল রানা স্ত্রী বাদী হয়ে মামলা দাখিল করলেও পুলিশ প্রশাসনের নিরব ভুমিকাকে প্রহসনের বিচার বলে আখ্যায়িত করে বিক্ষোভকারীরা বলেন, অনতিবিলম্বে যুদলের কর্মীর স্বাভাবিক মৃত্যুতে মিথ্যা মামলা আটক নেতাকর্মীর মুক্তি ও অগ্নিকান্ড ঘটনায় আসামীদের ৭২ ঘন্টার মধ্যে আটক করে দ্রুত বিচারের দাবী তোলেন। এর ব্যতয় হলে আরো কঠোর আন্দোলন ও কর্মসূচির ডাক দিবেন বলে জানান বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *