ফুলবাড়ীতে ফ্রেন্ডশীপ ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে ফুটবল টুর্নামেন্ট

খেলাধুলা জাতীয় রংপুর

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডশীপ ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ১১ই সেপ্টেম্বর বিকেলে শহীদ আবু সাঈদ স্মরণে আন্তঃ নাওডাঙ্গা ইউনিয়ন স্কুল ফুটবল টুর্নামেন্টের এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মেট্রো পাবলিকেশন্সের স্বত্বাধিকারী ও বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাহী ব্যবস্থাপক আবুল বাশার, বিশেষ অতিথি ছিলেন, নাওডাঙ্গা ইউনিয়ন ছাত্র দলের সদস‍্য সচিব মহাব্বত আলী প্রমূখ।

খেলায় বালারহাট আর্দশ স্কুল এন্ড কলেজ ফুটবল দল একাদশের সাথে নাওডাঙ্গা স্কুল এন্ড কলেজ ফুটবল দল একাদশের প্রতিদ্বন্দ্বিতা হয়। এতে বালারহাট আর্দশ স্কুল এন্ড কলেজ ফুটবল দল একাদশ জয়লাভ করেন। খেলা শেষে জয়ী দলের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *