নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম:
মাদক প্রতিরোধ ও তরুণ প্রজন্মকে ক্রীড়া মুখী করতে কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছাত্রদলের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড ছাত্রদলের এ টুর্নামেন্টের আয়োজন করেন।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার নাওডাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে প্রথম রাউন্ডের তৃতীয় খেলা অনুষ্ঠিত হয়। খেলায় সাতকাহন ফ্রেন্ডস ক্লাব ও বন্ধুমহল ফুটবল দল অংশগ্রহণ করেন।
খেলায় আমন্ত্রিত অতিথি হিসেবে নাওডাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আশরাফুল হক, আহ্বায়ক সোহেল রানা, সদস্য সচিব মহব্বত আলী প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় নাওডাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সদস্য লিওন ইসলাম, খেলা পরিচালনা কমিটির জাহিদুল ইসলাম, শাহিন আলম, রাকিব আহমেদ, মাছুম রানা, সবুজ, আকাশ, মাইদুল, সুজন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

