নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আলতাব হোসেন কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। রোববার বেলা দুইটায় নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বরে এ গার্ড অব অনার প্রদান করা হয়। পরে জানাজা শেষে মরহুমের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিব্বির আহমেদ, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাছেন আলী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

