ফুলবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে ধর্মীয় আলোচনা সভা, ভক্তের ঢলে মুখরিত

জাতীয় রংপুর হোম

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম:
বিশ্ব শান্তি কল্পে কুড়িগ্রামের ফুলবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে শাস্ত্রের সঠিক নিদের্শনা জানার জন্য এক বিশেষ ধর্মীয় আলোচনা সভা হয়েছে। বুধবার বিকালে সাইফুর রহমান সরকারি কলেজ মাঠে আয়োজক কমিটির সভাপতি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার সহসভাপতি রবীন্দ্রনাথ রায়ের সভাপতিত্বে ও আয়োজক কমিটির সদস্য সহকারী শিক্ষক হরি শংকর রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি রবি বোস ও সাইফুর রহমান সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত) রফিকুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সহসভাপতি ও বীরমুক্তিযোদ্ধা অসীম কুমার, কুড়িগ্রাম জেলা ব্রাহ্মণ সংগঠনের সভাপতি অমল ব্যানার্জী ও সাধারণ সম্পাদক সুনিল চক্রবতী, যুগ্ম সাধারণ সম্পাদক লিটন চক্রবর্তী, সাইফুর রহমান সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাকির হোসেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফু্লবাড়ী উপজেলা শাখার সভাপতি কার্তিক চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক ভারত চন্দ্র রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সুনিল চন্দ্র রায় সরকার, সাধারণ সম্পাদক অনিল চন্দ্র রায়, আন্ত: উপজেলা মহানামযজ্ঞের সভাপতি শুশীল চন্দ্র রায় ও বড়ভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু প্রমূখ।

বক্তব্য শেষে দুর-দুরান্তর থেকে আসা হাজারও ভক্তের মাঝে বিকাল সাড়ে ৩ টা সন্ধা সাড়ে ৭ পর্যন্ত টানা ৪ ঘন্টা পর্যন্ত যজন ও যাজনিক কর্মে (পৌরোহিত্য) সকল বর্ণের অধিকার আছে কিনা? অনুলোম ও প্রতিলোম বিবাহ ব্যবস্থার উপর উলিপুর থেকে ধর্মীয় আলোচক রায়ন চক্রবতী (শুভ) ও রাজারহাট মহিলা কলেজের প্রভাষক দীহ্মাচার্য্য পঙ্কজ ভাদোড়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *