ফুলবাড়ীতে চার দলীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

জাতীয় রংপুর

পলাশ ইসলাম, ফুলবাড়ী (কুড়িগ্রাম):
“খেলাধুলা চর্চা করি মাদকমুক্ত দেশ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে চার দলীয় ক্রিকেট টুর্নামেন্ট খেলার উদ্বোধন করা হয়েছে।

বুধবার বিকেলে শিমুলবাড়ি চওড়াবাড়ি নিউ স্টার ক্রিকেট লীগে সিজন -২ এর আয়োজনে শিমুলবাড়ি চওড়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন শিমুলবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান এজাহার আলী।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিমুলবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেন হোসেন মজু, শিমুলবাড়ি চওড়াবাড়ি নিউ স্টার ক্রিকেট লীগের পরিচালক ও শিমুলবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রুবেল আহমেদ মিলন, ফুলবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিকুল ইসলাম, ইউপি সদস্য সোহেল রানা মিলনসহ আর অনেকে।

উদ্বোধনী খেলায় আবু তাহের স্পোর্টিং ক্লাব ক্রিকেট দল বালারহাটকে হারিয়ে শিমুলবাড়ি সুপারস্টার ক্রিকেট দল ৮ উইকেটে বিজয় লাভ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *