নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ীতে সাতকাহন ফ্রেন্ডস্ ক্লাব নামে একটি অরাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের আনুষ্ঠানিক পদযাত্রা শুরু করেছে। শনিবার দুপুর বারোটায় উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট আদর্শ স্কুল এন্ড কলেজের হলরুমে খেলোয়াড়দের ক্রীড়া সামগ্রী প্রদান ও পরে সাতটি গাছের চারা রোপনের মধ্য দিয়ে এ সংগঠনের আনুষ্ঠানিক পদযাত্রা শুরু করে।
এসময় ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের প্রচার ও সাংগঠনিক সম্পাদক নুরনবী মিয়ার সঞ্চালনায় সংগঠনটির উত্তরোত্তর সাফল্য কামনা করে দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন, ফুলবাড়ী উপজেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সদস্য সচিব ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান আজাদী, উপজেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের যুগ্ম আহ্বায়ক ও স্পোর্টস কমিউনিটি ফুলবাড়ী’র প্রতিষ্ঠাতা পরিচালক সজল পোদ্দার।
এসময় সাতকাহন ফ্রেন্ডস্ ক্লাবের প্রতিষ্ঠাতা ও পরিচালক পলাশ ইসলাম সকলের সহযোগিতা কামনা করে বলেন, এটি একটি অরাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা এই সংগঠনের মাধ্যমে এলাকার মাদক, বাল্যবিবাহ সহ বিভিন্ন সমস্যার মোকাবেলা সহ আর্থ সামাজিক উন্নয়নে কাজ করবো। ক্রীড়া, শিক্ষা, বিনোদন ছাড়াও ক্লাবটি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় জনসাধারণের সচেতনতা বৃদ্ধি করতে কাজ করবে।

