কুড়িগ্রামে গাভীর অদ্ভুত আকৃতির বাছুরের জন্ম

জাতীয় বিচিত্র রংপুর

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একটি গাভীর পেট থেকে অদ্ভুত আকৃতির এক বাছুরের জন্ম হয়েছে। সাধারণ বাছুরের চেয়ে ভিন্ন আকৃতি বিশিষ্ট। দুই মুখ, দুই নাক নিয়ে জন্ম নেয়া বাছুরটিকে দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন উৎসুক জনতা।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ছিট পাইকেরছড়া গ্রামের কৃষক মোঃ হাতেম আলীর বাড়িতে দুই মুখ, দুই নাক বিশিষ্ট বাছুরটির জন্ম হয়। বাছুরটিকে এক নজর দেখার জন্য ভিড় জমাচ্ছেন মানুষজন। এর আগে গত মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাতে কৃষক মোঃ হাতেম আলীর বাড়িতে একটি গাভী দুই মুখ, দুই নাক বিশিষ্ট বাছুর প্রসব করে। বর্তমানেও বাছুটি সুস্থ রয়েছে।

গরুর মালিক হাতেম আলী বলেন, আমি কৃষক মানুষ। বাড়িতে দুইটি দেশি জাতের গাভি পালন করি। এই গাভিটি ১০ মাস হলো শাহীওয়াল জাতের বীজ দিয়ে প্রজনন করিয়েছিলাম। মঙ্গলবার রাতে এমন বাছুর জন্ম নিল। নিজ থেকে দুধ টেনে খেতে পারে না ফিটারে করে দুধ খাওয়াতে হয়। দুইদিন থেকে আমার সাংসারিক কাজ করতে পারছি না। এই বাছুরের পিছনে সময় দিতে হচ্ছে। আমি কোনদিন দেখিনি এধরনের বাছুর জন্ম নেয়।

বাছুরটি দেখতে আসা আরিফুল ইসলাম জয় বলেন, জন্ম নেয়ার গরুর দুই মুখ রয়েছে এমন অদ্ভূত আকৃতির কথা শুনে আমি প্রথমে অবাক হই। পরে নিজের চোখে দেখলাম। এরকম গরু আমি জীবনে প্রথম দেখলাম।

স্থানীয় পশু চিকিৎসক জাহিদুল ইসলাম বলেন, আমি ওই গাভী কে শাহিওয়াল জাতের বীজ দিয়ে প্রজনন করিয়ে ছিলাম। এমন বাছুর জন্ম নেওয়ার কারণ বলতে পারলাম না।

ভুরুঙ্গামারী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোছাঃ শামীমা আক্তার বলেন, এটা একটা জন্মগত ত্রুটি। অনেক সময় হরমোনজনিত কারনে ত্রুটি নিয়ে বিভিন্ন আকৃতির বাছুরের জন্ম হতে পারে।এ জাতীয় প্রাণী খুব একটা বাঁচে না, বাঁচলেও খুব সামান্য সময়ের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *