কুড়িগ্রাম জেলায় চাকুরিতে আবেদনের বয়স ৩৫ এর দাবিতে মানববন্ধন করেছে চাকরি তে আবেদন এর বয়স ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ। কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে রংপুর বিভাগের সমন্বয়ক মোঃ তাজুল ইসলাম বলেন ১৯৯১ সালে সর্বশেষ চাকরিতে আবেদনের ২৭ থেকে ৩০ করা যখন গড়আয়ু ছিল ৫৭ বছর এখন আমাদের গড় আয়ু ৭৩ বছর, যেহেতু গড় আয়ু, মাথাপিছু আয় জীবন যাএার মান বৃদ্ধি পেয়েছে তাই চাকরিতে আবেদনের বয়স ৩৫ সময়ের দাবি।
তিনি বলেন বিশ্বের ১৬২ টি দেশে চাকরিতে আবেদনের বয়স ৩৫+ কোনো দেশে ৪০ কোন দেশে ৪৫ কোন কোন দেশে উন্মুক্ত শুধু দক্ষিণ এশিয়ার পাকিস্তানে ৩০ এবং বাংলাদেশে ৩০ যা অযৌক্তিক। বাংলাদেশে মেট্রোরেল, পদ্মাসেতু, এলিভেটেড এক্সপ্রেস হয়েছে, বিশ্বের উন্নয়ন অগ্রযাএায় বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে তাই বিশ্বের সাথে তালমিলিয়ে চাকরিতে আবেদনের বয়স ৩৫ করা হোক।
চাকরি প্রত্যাশী এমদাদুল হক বলেন আওয়ামী লীগে ২০১৮ ইশতেহারে ৩৩ পাতায় চাকরিতে আবেদনের বয়স বৃদ্ধির ব্যাপারে যৌক্তিকতার বিচারে বাস্তবতার নিরিখে যুক্তিসঙ্গত ব্যবস্থা গ্রহণ করা হবে তাহলে করোনার বাস্তবতার চেয়ে আর কি যুক্তিকতা থাকতে পারে তাই আগামী ইশতেহারের আগেই ৩৫ বাস্তবায়ন চাই। চাকরি প্রত্যাশী আবেদ আলী বলেন সেশনজট ও করোনা বিবেচনায় ৩৫ চাই।
চাকরি প্রত্যাশী কামরুন্নাহার বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেহেতু নারীর ক্ষমতায়নে বিশ্বাসী তাই চাকরিতে আবেদনের বয়স ৩৫ হলে নারীরা জীবন সংগ্রামে এগিয়ে যাবে এবং মানববন্ধন শেষে রাত নয়টায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্হায়ী কমিটির সদস্য ও কুড়িগ্রাম সদরের মাননীয় সংসদ সদস্য পনির উদ্দীন এমপি সাথে সাক্ষাৎ করে স্মারকলিপি দেওয়ার কথা রয়েছে

