কুড়িগ্রাম প্রতিনিধি।। কুড়িগ্রামে জেলা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধে ২২ জন গ্রেফতার করা হয়েছে।
জেলা পুলিশ জানায়, জেলার বিভিন্ন থানায় বিশেষ অভিযানে জি আর ও সি আর মামলার ওয়ারেন্ট মুলে ২২ জন কে গ্রেফতার করা হয়।।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন জানান, নিরাপদ কুড়িগ্রামের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
ফৌজদারী অপরাধ যেমন চুরি, ছিনতাই, মাদক,নারী নির্যাতন সহ শান্তি বিনষ্টকারী উগ্রবাদ, সাইবার অপরাধের সাথে যেই জড়িত থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনতে বদ্ধ পরিকর কুড়িগ্রাম জেলা পুলিশ।।

