ফুলবাড়ীতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলো ৩৮ হাজার ৬৩২পরিবার

জাতীয় রংপুর

কুড়িগ্রাম: প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলো ৩৮ হাজার ৬৩২ পরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১০ কেজি চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন ইউনিয়নে গিয়ে দেখা গেছে, ১০ কেজি চাল গরীব দুস্থদের মাঝে বিতরণ করেন ইউপি চেয়ারম্যানসহ সচিবগণ।

আজ দুপুরে নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদে চাল বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) মোছা. মলিহা খানম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান ও ট্যাগ অফিসার হৃদয় কৃষ্ণ রায় ও নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: হাছেন আলী প্রমূখ।

নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছেন আলী জানান, গত দুই দিনে শান্তিপূর্ণ ভাবে মাননীয় প্রধানমন্ত্রী দেয়া ঈদ উপহার হিসাবে ১০ কেজি চাল ৫ হাজার গরীব দুস্থদের মাঝে বিতরণ সম্পূর্ণ করা হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত জানান মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে ভিজিএফের ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। উপজেলার ৬টি ইউনিয়নে মোট ৩৮ হাজার ৬৩২ টি পরিবারের মাঝে বিতরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *