ফুলবাড়ীতে আ’লীগের সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জাতীয় রংপুর

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম: বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মে ২০২৩) সকাল এগারোটায় ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে কার্যক্রমের উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু।

এসময় ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হামিদা বেগম, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গোলাম মওদুদ সুজন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *