উদ্দীপনের উদ্যোগে কচাকাটা থানায় স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

জাতীয় রংপুর সংগঠন

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটায় উদ্দীপনের উদ্যোগে কচাকাটা থানা চত্বরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরে থানা চত্বরে ফ্রি মেডিকেল ডিমের আয়োজন করে উদ্দীপন।

জানা গেছে, উদ্দীপন নাগেশ্বরী উপজেলার আঞ্চলিক অফিস এ স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করে। দিনব্যাপী কচাকাটা থানার সকল অফিসার ও ফোর্সদের ডায়াবেটিস, ব্লাড প্রেসার মাপাসহ প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা প্রদান করেন উদ্দীপন।

কচাকাটা থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জলিল বলেন, আজ আমাদের থানায় উদ্দীপন স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করেছে। ব্লাড প্রেসার ও ডায়াবেটিস পরিক্ষা করলাম। মাঝে মাঝে এইরকম মেডিকেল ডিম আসলে আমাদের জন্য অনেক ভালো হতো।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, উদ্দীপন সংস্থার উদ্যোগে আমাদের থানা চত্ত্বরে স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হলো। থানার সকল অফিসার ও ফোর্সদের ডায়াবেটিস, ব্লাড প্রেসার মাপাসহ প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা প্রদান করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *