সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রুতি -২০১৮ বাস্তবায়নের দাবিতে ময়মনসিংহে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের গণঅনশন

জাতীয় ময়মনসিংহ

দিলীপ কুমার দাস, ময়মনসিংহ:
সাম্প্রদায়িক সহিংসতা চিরতরে বন্ধসহ সরকারি দলের ২০১৮ নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে ময়মনসিংহে গণঅনশন করেছে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা ও মহানগর শাখা।

শনিবার (২২ অক্টোবর) নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গণঅনশন কর্মসূচিতে জেলার হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাকর্মীরা অংশ নেন।

এ সময় বক্তব্য রাখেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি এডভোকেট বিকাশ রায়, কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক শংকর সাহা, মহানগর শাখার সভাপতি এডভোকেট প্রশান্ত দাস চন্দন, সাধারণ সম্পাদক পবিত্র রঞ্জন দে সহ অনেকেই।

অনশন কর্মসূচিতে বক্তারা ২০১৮ নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নসহ সাম্প্রদায়িক সহিংসতা বন্ধের দাবি জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *