ঈশ্বরগঞ্জে রাস্তা পরাপারে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

জাতীয় ময়মনসিংহ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ অক্টোবর) সকাল ১১ টার সময় ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের হারুয়া এলাকায় এ ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় আব্দুল মান্নান চকদার(৭৫) কে ঈশ্বরগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, উপজেলার মাইজবাগ ইউনিয়নের হারুয়া গ্রামের বাসিন্দা আবদুল মান্নান চকদার। ওই গ্রামের প্রয়াত আবদুল করিম চকদারের ছেলে তিনি। শুক্রবার সকালে বাড়ির সামনে সড়ক পারাপারের সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর অবস্থা হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন, দুর্ঘটনাটি নিয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *