ময়মনসিংহ জেলার সেরা ইউএনও নির্বাচিত হওয়ায় হাসান মারুফকে মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচছা

জাতীয়

দিলীপ কুমার দাস, ময়মনসিংহ:
এক অনাড়ম্বর আয়োজনে প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে অবদান রাখায় এবং ময়মনসিংহ জেলার সেরা ইউএনও নির্বাচিত হওয়ায় বীর মু্ক্তিযোদ্ধার সন্তান হাসান মারুফকে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে।

মঙ্গলবার (১১ অক্টোবরর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ এ ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) নিকআত আরা, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃ রহিম, সাবেক ডেপুটি কমান্ডার নাজিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা ডাঃ হেলাল উদ্দিন আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি হুমায়ুন রশীদ সোহাগ, সাধারন সম্পাদক রিয়াদুল ইসলাম রানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারন সম্পাদক মোঃ হারুন উর রশীদ, পৌর কমান্ডের সাধারন সম্পাদক উজ্জল চন্দ, তুহিন, সুপক, রাজীব, মাসুম, বাবুল, হারুন, ছোটন, রুবেল প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা শেষে হাসান মারুফের কৃতিত্বে তার সাফল্য ও সমৃদ্ধি কামনা করে মিষ্টি বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *