‘বিজয়ী’ এর উদ্যোগে ফ্রি কেক বেকিং প্রশিক্ষন কোর্স সম্পন্ন

চট্টগ্রাম জাতীয়

চাঁদপুরের প্রথম নারী সংগঠন “বিজয়ী” এর উদ্যোগে ১০ জন নারীকে ফ্রিতে কেক বেকিং প্রশিক্ষন করানো হয়। অদ্য ৩০শে আগষ্ট বিকাল ৩ ঘটিকায় চাঁদপুরে নারী উদ্যোক্তাদের সাবলম্বী করতে এই কেক তৈরি প্রশিক্ষন প্রদান করা হয়।

বিজয়ী” এর উদ্যোগে বিজয়ী তৈরিতে বিজয়ী- এই স্লোগানে ফ্রি প্রশিক্ষন কর্মশালাটি পরিচালনা ও প্রশিক্ষন প্রদান করেন বিজয়ী এর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান।

বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান বলেন- নারী-পুরুষে ভেদাভেদ দূর, দেশকে এগিয়ে নেয়া এবং রূপকল্প ২০৪১’ বাস্তবায়নে নারীর ক্ষমতায়ন জরুরি। নারীকে উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত করতে দেশে নারী উদ্যোক্তা সৃষ্টি এবং উদ্যোক্তা ব্যবসায়ীদের সহায়তার বিকল্প নেই। তারই ধারাবাহিকতায় বিজয়ী চাঁদপুরের নারীদের নিয়ে কাজ করা প্রথম নারী সংগঠন। এর মূল লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে দেশের নারীদের বিভিন্ন প্রশিক্ষনের মাধ্যমে আত্মনির্ভরশীল করে গড়ে তোলা।
সারাদেশে নারী উদ্যোক্তা সৃষ্টি, সুষ্ঠুভাবে তাদের ব্যবসা পরিচালনা, সম্প্রসারণে সার্বিক সহায়তা প্রদান, দেশের অর্থনীতিতে নারীদের অবদান রাখাসহ নারীর ক্ষমতায়নে কাজ করা।

এ সময় উক্ত প্রশিক্ষনে উপস্থিত ছিলেন- নারী উদ্যোক্তা
আসফিয়া জাহান, সুলতানা পিংকি, উম্মে হানী, পুষ্পিত পুষ্প,কাশফিয়া আয়রা, নিহা, রেশমী, সামিয়া, শাহনাজ আক্তার, মাহেরা মৌরী, বুশরা ইমু সহ সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *