বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু একটি নামই নয়, এটি একটি ইতিহাস; হৃদয় হোসেন ডিউক

জাতীয় ঢাকা মুক্তকথা হোম

“আদিম হিংস্র মানবিকতার
যদি আমি কেউ হই,
স্বজন হারানোর শ্মশানে
তোদের চিতা আমি তুলবই।”

তিহাসের বেদনাবিধুর ও বিভীষিকাময় একটি দিন ১৫ই আগস্ট। ১৯৭৫ সালের এই দিনে সংগঠিত হয়েছিল ইতিহাসের কলঙ্কিত অধ্যায়। স্বাধীন বাংলাদেশের স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে নির্মমভাবে হত্যা করেছিল, সেনাবাহিনীর কিছু উচ্ছৃঙ্খল ও বিপথগামী সেনা সদস্য। বাংলাদেশ ও বাঙালির সবচেয়ে হৃদয় বিদারক ও শোকের দিন ১৫ আগস্ট। প্রতি বছর দিনটি আসে বাঙালির হৃদয়ে শোক আর কষ্টের দীর্ঘশ্বাস হয়ে।

সেদিন ভোরে ধানমন্ডির ৩২ নাম্বারের বাসভবনে কাপুরুষোচিত হামলা চালায় ঘাতকরা। এই নারকীয় হামলার পর দেখা গেছে ভবনের প্রতিটি তলার দেয়াল, জানালার কাচঁ, মেঝে ও ছাদে রক্ত মগজ ও হাড়ের গুড়ো ছড়িয়ে ছিটিয়ে আছে। গুলির আঘাতে দেয়াল গুলোও ঝাঁঝরা হয়ে গেছে।

প্রথম তলার সিড়ির মাঝখানে নিতর হয়ে পড়ে আছে চেক লুঙ্গি ও সাদা পাঞ্জাবি পরিহিত স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লাশ। পাশে পড়ে আছে তার ভাঙা চশমা আর তার প্রিয় তামাকের পাইপ। এই নারকীয় পৈশাচিক হত্যাযঙ্গের মাধ্যমে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করা হয়। আর বাঙালির জীবনে নেমে আসে এক কলঙ্কিত শোক।

শোনো নবীন শোনো...
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু একটি নাম নয়,
শেখ মুজিব একটি স্বাধীন দেশের স্বাধীন পতাকা!
তিনি স্বাধীনতার মহান স্থপতি ও বাংলার ইতিহাস।

লেখা:

হৃদয় হোসেন ডিউক
ছাত্র (দর্শন বিভাগ)
অনার্স দ্বিতীয় বর্ষ‌
ঢাকা কলেজ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *