নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে কোভিড-১৯ প্রতিরোধে ঝুঁকি নিরুপন যোগাযোগ, জনসম্পৃক্ততা এবং টিকা-বার্তা যোগাযোগ জোরদারকরণ কর্মসূচি নিয়ে স্বাস্থ্যবিভাগসহ সরকারের সংশ্লিষ্ট বিভাগসমূহের টাউনহল মিটিং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ আগস্ট ২২) সকাল এগারোটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে ইউনিসেফের সহযোগিতা ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের বাস্তবায়নে বিভিন্ন সমস্যা ও নিরসনে উন্মুক্ত আলোচনা হয়।
এতে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’র কুড়িগ্রাম জেলার আইএসপি শামীম হোসেনের সঞ্চালনা ও জেলা সমন্বয়ক রাশেদুল আনম খন্দকার অপুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমন কান্তি সাহা। অনুষ্ঠানটি পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ফুলবাড়ী উপজেলার ভলেন্টিয়ার ও প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল হামিদ প্রামানিক।
এছাড়াও স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আ স ম নাঈম, মেডিকেল অফিসার আনোয়ার হোসাইন, ডাঃ নাজমীন আক্তার, ডাঃ আফিয়া মেহজাবিন প্রমা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রায়হানুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার আব্দুস ছালাম, ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আমিনুল ইসলাম, পানিমাছকুটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তা শেখ, সিনিয়র সাংবাদিক আব্দুল আজিজ মজনু সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, স্বেচ্ছাসেবক, সমাজকর্মী ও গণমাধ্যমকর্মী মিটিংয়ে বক্তব্য রাখেন।

