বন্যাদুর্গতদের জন্য নগদ অর্থ পাঠালো তেঁতুলিয়ার মুক্তিযোদ্ধা ও সন্তানেরা

জাতীয় রংপুর

রবিউল ইসলাম রতন, তেঁতুলিয়া (পঞ্চগড়):
সিলেটের সুনামগঞ্জ, হবিগঞ্জ, নেত্রকোনাসহ উত্তরাঞ্চলের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য আর্থিকভাবে সহযোগীতা পাঠালেন দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানেরা৷

মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহার কাছে বন্যাদূর্গত মানুষদের সহযোগীতার জন্য এ নগদ অর্থ তুলে দেন মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা৷

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার কাজী মাহাবুবুর রহমান,ডেপুটি কমান্ডার বসির আলম,যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক খন্দকার শামসুজ্জামান নাহিদ, সদস্য সচীব আব্দুর রাজ্জাকসহ উপজেলার মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা উপস্থিত ছিলেন।

সাম্প্রতি সিলেট, সুনামগঞ্জসহ দেশের উত্তরের বেশ কয়েকটি জেলা বন্যা কবলিত হওয়ায় ক্ষতিগ্রস্ত হয়। বন্যায় প্লাবিত এসব জেলায় মানুষদের জায়গা হয়েছে কোন স্কুলে কিংবা কোন আশ্রয় কেন্দ্রে। বন্যায় আপন ঘর বাড়ি ছেড়ে আসা মানুষগুলো ভুগছেন খাদ্য সংকটসহ নানা দূর্ভোগে৷ সেসব বানভাসি ও ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য তেঁতুলিয়া সকল মুক্তিযোদ্ধারা তাদের ব্যাক্তিগত ভাবে অর্থ প্রদান ও উপজেলার বিভিন্ন হাট বাজারে মানুষের কাছ থেকে মোট ১ লক্ষ ৮০ হাজার টাকা তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের জন্য প্রেরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *