মানচিত্র, MAP

ময়মনসিংহের ভালুকায় বাস চাপায় প্রাভেটকারের ভিতরে থাকা এক ব্যক্তি নিহত

জাতীয় ময়মনসিংহ

দিলীপ কুমার দাস, নিজস্ব প্রতিবেদক:
ঢাকা-ময়মনসিংহ মহা সড়কের ভালুকা পৌরসভার খান মার্কেটের সামনে উল্টো পথে আসা বাস চাপায় আরও এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ২টার সময়। এ ঘটনায় প্রাইভেটকার ও ঘাতক বাসকে হাইওয়ে পুলিশ আটক করেছে। জানা যায়, প্রাইভেটকারে গ্যাস ভরে ভালুকা সদরে আসার পথে ঢাকাগামী উল্টো পথের এসএস ট্রেভেলস নামে একটি বাস প্রাইভেটকারটিকে চাপা দিলে প্রাইভেট কারের ভেতরে থাকা ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপূর গ্রামের আক্কাছ আলী ছেলে রতন মিয়া (২২) গুরুতর আহত হয়।

আহত রতনকে উদ্ধারে প্রথমে ভালুকা সরকারি হাসপাতাল পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে চুরখাই নামক স্থানে তিনি মারাযান। এ ঘটনায় ভরাডোবা হাইওয়ে থানার পুলিশ প্রাইভেটকার ও বাসটি আটক করেছে।

প্রসঙ্গত, গত ২৪জুন রাতে উল্টোপথে আসা ইটবোঝাই একটি ট্রাকের চাপায় একই স্থানে উপজেলার খারুয়ালী গ্রামের আব্দুল হামিদ পাঠান (৬৫) নামে এক ব্যক্তি নিহত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *