হেলমেট ছাড়াই মোটরসাইকেল ড্রাইভ, রাস্তায় পড়েই নিহত কিশোর

জাতীয় ঢাকা

হাবিবুর রহমান, মানিকগঞ্জ:
মানিকগঞ্জের ঘিওরে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে এক কিশোর নিহত হয়েছে।

বরংগাইল-নাগরপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার তেরশ্রী শ্রীধন এলাকায় বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজউদ্দিন আহমেদ বিপ্লব বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ১৬ বছরের আব্দুর রউফ দৌলতপুর উপজেলার বাসুদেবপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে।

স্থানীয়দের বরাতে ওসি জানান, দুই কিশোর হেলমেট ছাড়াই মোরটসাইকেল চালাচ্ছিল। উপজেলার তেরশ্রী শ্রীধন এলাকার মদিনাতুল উলুম মাদ্রাসার মাদ্রাসার মোড়ে এলে মোরটসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। হেলমেট না থাকায় মাথায় গুরুতর আঘাতে ঘটনাস্থলেই রউফ মারা যায়।

এসময় তার সঙ্গে বাইকে থাকা আরেকজনকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেছে স্থানীয়রা।

ওসি বলেন, ‘সুরতহাল শেষে মরদেহ পুলিশ হেফাজতে রাখা হয়েছে। নিহতের পরিবার ময়নাতদন্ত না করার আবেদন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *