মাসুদ রানা রনি, ঠাকুরগাঁও:
সমগ্র ঠাকুরগাঁও জেলা জুরে ঈদের আগের দিন হতে পেট্রোল সংকট দেখা দেয়। যার ফলে সাধারণ বাইক ও প্রাইভেট কারে বিকল্প হিসেবে অকটেনের ব্যাবহার শুরু হয় সমগ্র জেলা জুড়ে।
কিন্তু ঈদের ২য় দিন হতে অকটেন শেষ হতে শুরু করে। ১০০ টাকার অকটেন কিনতে ৫০ টাকার তেল শেষ করতে হয় তাও তেল মিলে না। এই ফিলিং স্টেশন থেকে ওই ফিলিং স্টেশন ঘুড়ে৷ অনেকেই আবার রাস্তায় জ্বালানী শেষ হয়ে যাওয়ায় পায়ে হেটে বিভিন্ন ফিলিং স্টেশনে ঘুড়ে বেরাচ্ছে।
ঠাকুরগাঁও শহরের মধ্যে জনপ্রিয় ও উল্লেখযোগ্য যে কয়েকটি ফিলিং স্টেশন আছে তার মধ্যে চৌধুরী ফিলিং স্টেশন, মেসার্স এনামুল ফিলিং স্টেশন, মির্জা ফিলিং স্টেশন, সুপ্রিয় ফিলিং স্টেশন, শাহাজাদপুর ফিলিং স্টেশন, বাধন-কাকন ফিলিং স্টেশন, তিয়াস-তিমু ফিলিং স্টেশন সহ শহরের সকল ফিলিং স্টেশনে মিলছেনা কোন জ্বালানী। ঈদের শুরুরে পেট্রোল না থাকায় বিকল্প হিসেবে অকটেনের ব্যাবহার শুরু হলেও এখন কোন ফিলিং স্টেশনে নেই অকটেন, ফলে মোটরসাইকেল চালকদের পড়তে হচ্ছে চরম দূর্ভোগে। জ্বালানীত অভাবে ব্যাহত হচ্ছে প্রয়োজনীয় কাজ।
তবে সকল ফিলিং স্টেশন কতৃপক্ষ সমূহের দাবী ডিপো ঈদের ছুটিতে বন্ধ থাকায় মিলছে না জ্বালানী তেল। অনেকে বলছে ডিপো তে তেল না থাকায় তারা তেল সরবরাহ করতে পারছে না। তবে মেসার্স মির্জা ফিলিং স্টেশনে গতকাল কথা বলে জানা যায়, ঈদের ছুটিতে ডিপো বন্ধ থাকায় জ্বালানী তেলের এমন সংকট দেখা দেয়। অদ্য রবিবার ডিপো খুলবে, সে মতে আজ থেকে সমগ্র ফিলিং স্টেশনে স্বাভাবিক ভাবে আগের মতই জ্বালানী তেল মিলবে।

